রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে যাত্রীবাহী বাস উ‌ল্টে খাদে, আহত ১৫
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়‌কের খাদে প‌ড়ে যায়। এতে অন্তত ১৫  জন যাত্রী আহত হয়েছে ।

সোমবার (১৬ ফেব্রুয়া‌রি ) বেলা সোয়া ১১টার ফ‌রিদপুর–ব‌রিশাল মহাসড়‌কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের ( ঢাকা মেট্রো-ব ১৫-২২ ০৫) একটি বাস ওভারটেক করার সময় বিপরীতমু‌খি ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী একটি ইজিবাইক‌কে সাইড দি‌তে গি‌য়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ‌ফেল‌লে বাস‌টি ডান পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার কাজ প‌রিচালনা ক‌রে।

আহত যাত্রীদের ক‌য়েকজন‌কে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।পুলিশ আরও জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙ্গা থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   যাত্রীবাহী বাস   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close