শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের পণ্যের দাম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্য পণ্যের দাম। গত এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, তেল, আঁটা, পেঁয়াজ, রসুন, ভেশন ও সোলার দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। 

একইসঙ্গে ইলিশসহ দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। 

এদিকে সকল ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। তাই বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। নিত্য পণ্যে দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। 

তবে বেশি দামে ক্রয়ের কারণে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

যদি কেউ পন্য মজুদ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাজার মনিটরিংয়ের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close