রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কসবায় ইকবাল হত্যা মামলায় গ্রেফতার ২
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রী লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সরমিন বেগম বাদী হয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কসবা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় কসবা থানা পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কসবা   মামলায়   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close