শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পাটগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নে অভিযুক্ত যুবককে এ কারাদণ্ড দেওয়া হয় ।  

জানা যায়, দীর্ঘ দিন থেকে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ইভটিজিং করে আসছিল বুড়িমারী হাদিসপাড়ার রেজাউল ইসলামের পুত্র রানা ইসলাম (২১) নামের ওই যুবক। সকালে স্কুলে যাওয়ার পথে আবারও তার সাথে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বললে সে তার পরিবারের লোকজনকে জানায়। পরে থানা পুলিশের উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন হোসেন জানান দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা লঙ্ঘন করে ইভটিজিংয়ের অপরাধে রানা ইসলাম নামের এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারা দণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

এ সময় পাটগ্রাম থানার এসআই  রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করায় ওই স্কুলের শত শত ছাত্রীকে হাততালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close