শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গুরুদাসপুরে এসিড নিক্ষেপে নারী দগ্ধ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় হালিমা বেগম নামে নারীকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ হালিমা বেগম নাজিরপুর এলাকার মৃত শুকুন আলীর স্ত্রী। 

ভুক্তভোগী পরিবার জানায়, নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি শিশুকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড সদস্য চামেলি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এর জেরে নজরুল ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের। 

রোববার মধ্যরাতে চামেলি বেগমের মা হালিমা বেগম বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, ‘এসিডদগ্ধ হালিমা বেগমকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তবে, উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুরে এসিড নিক্ষেপে নারী দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close