সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সরকারি সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা: মাজেদুর রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী সরকারি আবাসন সুবিধা ও ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।’

পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমরা কেউই সরকারি আবাসন সুবিধা ও বিনা শুল্কে গাড়ি আমদানি করব না। জনগণের করের টাকা সাশ্রয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের টাকায় বিলাসী সুবিধা গ্রহণ আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা সরকারি বাসভবন কিংবা বিনা শুল্কে গাড়ির সুবিধা নেব না।’

তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তারা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক খলিলুর রহমান বলেন, “সংসদ সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। জনগণের অর্থ সাশ্রয় ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তকে জনবান্ধব ও দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close