সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের সাত গরু পুড়ে ছাই
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলায় কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি গরুসহ সাতটি ঘর পড়ে গেছে। এতে কৃষকের প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঐখোলা মাদ্রাসা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য রানা।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তায় আশ্বাস দিয়েছেন। 

জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাঐখোলা মাদরাসা পাড়া গ্রামে মৃত তফিজ সরদারের ছেলে আফতাব সরদার, ছলিম সরদার ও রিয়াজ সরদারের ছেলে আমজাদ সরদার প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সাতটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে থাকা টি গরু আগুনে পুড়ে মারা যায়। 

ক্ষতিগ্রস্ত আফতাব সরদার বলেন, ‘রাত সাড়ে ১১টার সময় ঘরের বাইরে এসে দেখি, দাউদাউ করে গোয়াল ঘর আগুনে পুড়ছে। আগুন নেভানোর মত কোন ব্যবস্থা নেই। আমার ৩টি গরু, ছোট ভাইয়ের ২টি ও চাচাতো ভাইয়ের ২টি গরু পুড়ে মারা যায়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৪-১৫ লাখ টাকা।’

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একসাথে ৬টি গরু, ছয়-সাতটা গোয়াল ঘর পুড়ে শেষ হয়ে গেছে। তবে, আমার পরিষদ থেকে যতটুকু সহায়তা করা প্রয়োজন আমি তাদেরকে করব, ইনশাআল্লাহ।’

ফারজানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তার আশ্বাস দেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   ভয়াবহ অগ্নিকাণ্ড   কৃষকের গরু   পুড়ে ছাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close