শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বিমানবন্দরে গ্রেফতার টঙ্গীর যুবলীগ নেতা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে টঙ্গী পশ্চিম পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। তিনি ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা।

রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালেশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্স (এমএইচ-১৯৭) ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   গ্রেফতার   টঙ্গী   যুবলীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close