রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে দশ হাজার পিস ইয়াবা জব্দ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে জামালের ঘের এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, এ তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ফলে এ ধরনের মাদক উদ্ধার সম্ভব হচ্ছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”

তিনি আরও বলেন, “সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   ইয়াবা জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close