শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, পিতার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে কিশোরী (১২) ময়না বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহত কিশোরীর পিতা রুমান মিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ময়নাকে নিজ বাড়ির একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। 

তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। নিহত ময়নার পিতা রুমান মিয়া, সৎমাতা নাজিরা বেগম ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে থাকতেন। তার মা ইশা বেগম ঢাকায় থাকতেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রুমান মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। 

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার আলামত দেখে সন্দেহ করা হচ্ছে যে, রুমান মিয়া তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। অন্যরা পরিবারের ভেতরে অশান্তির কথাও উল্লেখ করেছেন।

ঘটনার পরে অভিযুক্ত রুমান মিয়া পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু   পিতার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close