শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
এপেক্স ক্লাব অব কর্ণফুলীর মাসিক সাধারণ সভা, সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশের জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ফেব্রুয়ারি মাসের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম সিটির চকবাজারস্থ ফরচুন টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব কর্ণফুলীর সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেল।

সভায় ক্লাবের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় কর্মসংস্থানের অংশ হিসেবে ফটিকছড়ির একজন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির। উপস্থিত ছিলেন এপে. প্রদীপ্ত বড়ুয়া, এপে. মামুন জোয়ারদার, এপে. মিল্কী বড়ুয়া, এপে. স্বপ্না আক্তার, এপে. মো. রাকিব উদ্দিন, এপে. রোবায়েত হোসেন সায়েম। 

সেলাই মেশিন বিতরণকালে মো. জিয়াউল কবির সোহেল বলেন, ‘এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আমরা জানুয়ারি মাসেও সেলাই মেশিন বিতরণ করেছি। ইনশাআল্লাহ, সামনেও আমরা বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষকে ক্লাবের পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করব।’

 এছাড়াও রমজান উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ইফতার মাহফিলের বিষয়ে সভায় আলোচনা করা হয়। 

সেই সাথে অন্যান্য ক্লাবের প্রোগ্রাম, জেলা-৩’-এর প্রোগ্রাম এবং ন্যাশনালের বিভিন্ন প্রোগ্রামেও ক্লাবের সদস্যদের উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এপেক্স ক্লাব অব কর্ণফুলী   মাসিক সাধারণ সভা   সেলাই মেশিন বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close