রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
রাউজানে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া এলাকায় ঘটনা ঘটে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগী রূপা বেগম (৩৫) বাদী হয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, রূপা বেগমের স্বামী মোহাম্মদ জাগের উদ্দীন (৫৩) সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনে কর্মরত। তিনি তার চার কন্যা সন্তান ও শাশুড়ি আমেনা বেগমকে (৮০) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় বৃদ্ধা শাশুড়ি প্রতিদিনের ন্যায় পাশের মেয়ের বাড়িতে রাতযাপন করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমেনা বেগম মেয়ের বাড়িতে গেলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বসতঘরের দরজার তালা কেটে ভেতরে ঢুকে। পরে স্টিল ও কাঠের আলমারির দরজা ভেঙে ভেতরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করা হয়।

সোমাবার সকাল আনুমানিক আটটার দিকে আমেনা বেগম বাড়িতে ফিরে চুরির ঘটনা দেখতে পান এবং বিষয়টি রূপা বেগমকে জানান। 

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। 

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাতের আঁধারে একটি সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। 

পাশের একটি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের চলাচলের ফুটেজ ধারণ হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ‘প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাউজান   প্রবাসীর বাড়িতে চুরি   স্বর্ণালংকার   টাকা লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close