শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। 

এর আগে বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহত হয়নি।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের পর মাঝামাঝি স্থানে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। তার ঘটনাস্থলে পৌছলে উদ্ধার কাজ শুরু হবে।’

লাকসাম রেলওয়ে জংশনের মেকানিক্যাল ইনচার্জ মো. সাইফুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা একটি রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। চট্টগ্রাম থেকেও আরও একটি রিলিফ ট্রেন আসছে। তারা এলে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করা হবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close