শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চন্দ্রনাথে তীর্থযাত্রীদের জন্য ক্যাবল কার স্থাপন করা হবে : আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এক হাজার ২৫০ ফুট উপরে চন্দ্রনাথ মন্দিরে উঠতে ক্যাবল কার স্থাপনসহ ঝুঁকিপূর্ণ রাস্তার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত জয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীর সভাপতিত্বে ও কনকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল কদর, কাজী মো. মহিউদ্দিন, জহরুল আলম জহুর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু।

পরে তীর্থযাত্রীদের সাথে সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন আসলাম চৌধুরী।

তিনি গজারিয়া দিঘির পাড় হয়ে আস্তান বাড়ি স্রাইন কমিটির কার্যালয় পরিদর্শনে যান। 

স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চন্দ্রনাথ   তীর্থযাত্রী   ক্যাবল কার   স্থাপন   আসলাম চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close