রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দামুড়হুদায় স্কুলের দপ্তরিকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারুন আর রশিদ (৩৮) নামে এক দপ্তরিকে দিনদুপুরে  কুপিয়ে জখম করেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহত হারুন আর রশিদ উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। 

তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে অফিসের কাজ করছিলেন। নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দুইজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। 

তিনি বলেন, ‘এ সময় আমি চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করি। তখন স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে শিক্ষকরা ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।’ 

তবে কেন হামলা চালিয়েছে তা হারুন আর রশিদ জানেন না। এছাড়া হামলাকারীদেরও তিনি চেনেন না বলে জানিয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন বলেন, ‘অভিযুক্তদের ধরতে পুলিশের দুটি টিম কাজ করছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close