শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম
সাফায়েত আব্দুল্লাহ

সাফায়েত আব্দুল্লাহ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ (৮) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাঘাজী দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকর আলী মিয়াজির বাড়ির সালাউদ্দিনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সাফায়েত মহাসড়কের পাশে বসা মেলায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। এ সময় বিবিরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজোয়ানা খানম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   মোটরসাইকেলের ধাক্কা   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close