শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
পাটগ্রামে শিব চতুর্দশী ও মেলা অনুষ্ঠিত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে শিব চতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়নের সার্বজনীন মহাশ্মশানে শিব মন্দিরের প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মেলার শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম ও পূজা অর্চনার মাধ্যমে  শিব চতুর্দশী পূজা ও মেলা শেষ হয়েছে। 

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা শুরু হয়।
 
বাউরা সার্বজনীন মহাশ্মশানের সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়া বলেন, ‘বাউরা সানিয়াজান নদীর উপর শিব মন্দির। এ মন্দিরে ভক্তরা অনেক দূরদূরান্ত থেকে আসে। দুই দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলার  শেষ দিনে কমপক্ষে ৪০ হাজার লোকসমাগম হয়েছে। এখানে রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরসহ রংপুর বিভাগের সনাতনধর্মালম্বীরা এসেছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   শিব চতুর্দশী   মেলা অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close