শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আসলাম চৌধুরীকে জেলে সম্প্রদায়ের সংবর্ধনা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) বেসরকারিভাবে জয়ী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীকে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আস্তানবাড়িতে স্রাইন কমিটি আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আসলাম চৌধুরী বলেন, ‘মৎস্য আহরণের সময় অনেক জেলে ডাকাতের কবলে পড়তে হয়। জেলেরা কষ্ট করে মাছ ধরেন। ডাকাত সেগুলো নিয়ে যায়। এসব বন্ধের জন্য কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে বন্ধের পদক্ষেপ নিচ্ছি।’

তিনি আরও বলেন, 

‘মৎস্য আহরণ যখন বন্ধ থাকে, তখন তারা যাতে ন্যায্যতার ভিত্তিতে যথাযথ সুবিধাটা পায়, তার পদক্ষেপ নেওয়া হবে।’

একই সাথে সুপেয় পানির সংকট দূর করতে তাৎক্ষণিক একটি ডিপ টিউবওয়েল ও তীর্থ করতে আসা পুন্যার্থীদের জন্য আধুনিক মানের ছাউনি বসানোর ঘোষণা দেন আসলাম চৌধুরী। 

‘দ্রুত এসব  স্রাইন কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরিকল্পনার করে পর্যায়ক্রমে করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আসলাম চৌধুরী   জেলে সম্প্রদায়ের সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close