রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শিবচরে বাসচাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙা এক্সপ্রেস ওয়েতে বাস চাপায় হাবি মোল্লা (৫৫) নামে গরু ব্যবসায়ী মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পাঁচ্চর গোলচক্কর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত হাবি মোল্লা শিবচর উপজেলা মাদবরেচর ইউনিয়ন উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লা ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হাবি মোল্লা সন্ধ্যায় ঢাকা থেকে পাঁচ্চর বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে। এই সময় অপরপ্রান্তে রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় দোলা পরিবহনের বাস এসে তার উপর দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী লোকজন খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লাশটি শিবচর হাইওয়ে থানা রয়েছে। সুরতহাল শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিবচরে বাসচাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close