সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দামুড়হুদায় প্রবাসীর কাছ থেকে মুদ্রা ছিনতাই, দুইজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় হুমায়ুন হোসেন নামে মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে (মালয়েশিয়ান মুদ্রা) ৫০০ রিঙ্গিত ও ২০ হাজার বাংলাদেশি টাকা ছিনতাই ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধান্যঘরায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রবাসী। 

হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, হুমায়ুন হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজুর সাথে দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। 

হুমায়ুন হোসেন জানান, প্রবাসে থাকায় রাজুর সাথে আমার পরিচয় হয়। রাজু তার পরিবারের সমস্যা ও অসুস্থতার কথা বলে ৫১ হাজার টাকা ধার নেয় এক মাসের কথা বলে। এক মাস পার হলেও টাকা ফেরত না দিলে আমি তাদের বাড়ি যাই।সোমবার দুপুরে দামুড়হুদার ধান্যঘরায় এসেছিলাম রাজুর বাড়িতে। 

এ সময় রাজুর জানায় তার ভাই রানা আমার পাওনা টাকা দিবে। তুমি রানার সাথে যাও। তখন রানা আমাকে একটা বাসার ভেতর নিয়ে যায়। যাওয়ার সাথে সাথে হুমায়ুন  কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে আমার কাছে থাকা মালয়েশিয়ার  ৫শত রিঙ্গিত ও বাংলাদেশী নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় রাজু, রানা ও তার সঙ্গীরা। 

কেকে/এমএফ

পরে স্থানীয়দের সহযোগিতায় দর্শনা থানা পুলিশকে জানানো হলে। পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান করে রাতেই এ ঘটনার সাথে জড়িত শামীম ও রিন্টু নামের দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় হুমায়ুন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক চুয়াডাঙ্গা আদালতের পাঠানো হয়েছে। কিছু রিংগিত উদ্ধার হয়েছে। বাকি আসামিদের ধরে ডলার, নগদ টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close