শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের পাশে জাতীয় পতাকা উত্তোলন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ১১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের পাশের ভবনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। 
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কোনো এক সময় কার্যালয়ের পাশের ভবনে পতাকাটি উত্তোলন করা হয়। রাত ৮ টার দিকে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ছবিসহ এ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।

ওই পোস্টে লেখা হয়, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’
 
কার্যালয়টির পাশেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা অফিস রয়েছে। 

সিপিবির সভাপতি আমিনুল ফরিদ জানান, বিকাল ৪টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন। তখন ভবনে কোনো জাতীয় পতাকা ছিল না। সন্ধ্যার পর এসে দেখেন দোতলার অংশে পতাকাটি উত্তোলন করা হয়েছে।
  
২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ৫ আগস্টে আবারও আগুন দেওয়া হয় ভবনটিতে। সর্বশেষ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে একই ভবন সংলগ্ন ছাত্র ইউনিয়নের কার্যালয় অক্ষত রাখা হয়।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ    ধ্বংসপ্রাপ্ত কার্যালয়    জাতীয় পতাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close