সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি হলেন জহিরুল ইসলাম মুন্না
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। এতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও ফোর্সদের নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
 
২০২৬ সালের জানুয়ারি মাসের কার্যক্রম মূল্যায়নে অভিন্ন মানদন্ডে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে নির্বচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার ‘শ্রেষ্ঠ এসআই’ এর পুরস্কার গ্রহণ করেন।
  
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে তিনি পুরস্কার ও সনদপত্র তুলে দেন। 

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘এ অর্জন আমার একার নয়, এটি শ্রীমঙ্গলবাসীর সম্মিলিত সাফল্য। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রীমঙ্গলবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।’

জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন স্বাক্ষরিত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আপনার (ওসি) উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সফলভাবে পালন করেছেন। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় আপনার দূরদর্শিতা, শৃঙ্খলাবোধ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং পরিস্থিতি মোকাবিলায় বিচক্ষণতা বিশেষভাবে প্রশংসনীয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে আপনার গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা বাহিনীর মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে। আপনার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ পেশাগত জীবন কামনা করি।

সচেতন মহল মনে করছেন, জেলা পুলিশের মাসিক মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পুলিশ কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে আরো উৎসাহ জোগাবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার    শ্রেষ্ঠ ওসি    জহিরুল ইসলাম মুন্না  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close