শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান জসিম উদ্দিন।

সাক্ষাৎকালে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানসহ কেন্দ্রীয় বিএনপি এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন, ‘দলের প্রতি জনগণের আস্থা ও নেতাকর্মীদের ত্যাগ-পরিশ্রমের ফলেই আমি বিজয় অর্জন করেছি। আগামী দিনে কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’
 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবনির্বাচিত এই সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শ ধারণ করে কাজ করতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’
 
উল্লেখ্য, হাজী জসিম উদ্দিন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হোন।
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close