শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে নৌ ডাকাত আটক, শটগান ও গুলি উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিচ্ছিন্ন জনপদ গুয়াগাছিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ‘নয়ন-পিয়াস বাহিনী’র সক্রিয় সদস্য মনির হোসেন আটক হয়েছে। এ সময় দেশে তৈরি একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
​সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে দিনব্যাপী উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। 
 
​আটককৃত নৌ ডাকাতের নাম মনির হোসেন (২৫)। সে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের জুলহাস সরকারের ছেলে বলে জানা গেছে।
 
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোর পাঁচটার সময় ওই এলাকার কুখ্যাত নয়ন-পিয়াস গ্রুপের সক্রিয় সদস্য মনির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে ১টি দেশীয় শটগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ রাউন্ড গুলির মধ্যে ২ রাউন্ড ২০২৪ সালের ৫ আগস্ট থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
গ্রেফতারকৃত মনির হোসেন ডাকাত চক্রের সাথে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

​সেনা ক্যাম্পের অপারেশন অফিসার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদক ব্যবসার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করুন।’

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘আটক মনির হোসেন ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
 
​কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close