শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মধুপুরে রাতের আধাঁরে কৃষকের গাছ কাটলো দুর্বৃত্তরা
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার  টান পাহাড় এলাকায় রাতের আধাঁরে বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এঘটনায় ক্ষতির মুখে পড়েছে ভুক্তভোগী ওই কৃষক। 
  
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি টান পাহাড় এলাকায় বাগান মালিক কৃষক আতিকুর রহমানের বাগানে এমন ঘটনা ঘটে। 
  
বাগান মালিক কৃষক আতিকুর রহমান কান্নাজড়িতক কণ্ঠে সাংবাদিকদের জানান, শত্রুতাবশত রাতের আধাঁরে আমার আকাশ মনি (একাশি) গাছের বাগানের মোট ১ শত ২০ টি গাছ কেটে ফেলেছে। আগামী পাঁচ বছর পরে গাছগুলো বিক্রির উপযোগী হতো। তখন এই গাছ গুলো প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকার মতো বিক্রি করা যেত। আমি এখন খুবই ক্ষতির মুখে পড়েছি। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুুতি নিচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে জোর হস্তক্ষেপ কামনা করছি।
      
স্থানীয় এলাকাবাসীদের মধ্যে মতিয়ার রহমান ও সুরুজ আলীসহ আরো অনেকেই জানান, গাছ মানুষের পরম বন্ধু কিন্তু এখানে গাছের সাথে শত্রুতা খুবই অবাক করা বিষয়। এঘটনায় আমরা এলাকাবাসী সরকারি ভাবে এই কৃষক আতিকুর রহমানকে সহযোগিতা করার দাবি করছি।
 
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  রাতের আধাঁর    গাছ কাটা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close