শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাফ নদী থেকে আটক ৭৩ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
আবদুল্লাহ আল সম্রাট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশের অভিযোগে আটক ৭৩ জন জেলেকে দেশে ফেরত দিয়েছে আরাকান আর্মি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাফ নদীর শূন্য লাইনে তাদের হস্তান্তর করা হয়। 
 
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। 

ফেরত আসা জেলেদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন এফডিএমএন (ফোর্সডলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল) রয়েছেন। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয় এবং স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েক জন জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত ক্যাম্পে রাখা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আটক জেলেদের ধাপে ধাপে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৭৩ জন জেলের প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে।

আসন্ন রমজান মাসের আগে জেলেদের দেশে ফেরায় তাদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close