শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চট্টগ্রামে দ্রুত নির্বাচন চান ড্যাব সভাপতি জসিম উদ্দিন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রিয় সহসভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেছেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালনা সম্ভব নয়। সে কারণে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় স্থান—লাক্সরী হাইটস (১০/এ), ২০৯২, জাকির হোসেন রোড বাই লেন (নাসিরাবাদ উইমেন্স কলেজের মোড়)—চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের আহ্বায়ক কমিটির এক সভা সংগঠনের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রিয় সহসভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন।

দ্রুত সময়ে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন দাবিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন কামরুল হাসান হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, এড. আবুল হাসান শাহাবুদ্দিন, লায়ন তাহের আহমেদ, মো. আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, আবুল ওয়াহিদ, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, মো. আবীর চৌধুরী, মো. কামরুল ইসলাম, নুর উদ্দিন মো. তৈয়ব, অধ্যক্ষ এএকে এম ইছমাইল, লায়ন শুভ নাজ জিনিয়া, মো. আশরাফুল ইয়াছিন, শফিউল আজম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মাইমুর রহমান সোহেল প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ড্যাব   সভাপতি   জসিম উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close