শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের পর বিএনপি তাদের সংসদীয় দলের একটি বৈঠক ডেকেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা সংসদ ভবনেই এই সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছেন, আনুষ্ঠানিক শপথের পর মঙ্গলবার বেলা ১১টায় সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। ওই বৈঠক থেকে সংসদ নেতা ও উপনেতা কে হবেন, তা ঠিক করা হবে।

এদিকে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার বিষয়ে ইতোমধ্যে কিছুটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিসভা সম্পর্কে ধারণা নেই। তবে যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আন্দোলন করেছেন, তারা মন্ত্রিসভায় স্থান পাবেন। যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি তারাও মন্ত্রিসভায় থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যায়ক্রমে নির্বাচিত সংসদ সদস্য, সংবিধান সংস্কার পরিষদ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই দফায় শপথ হবে। একটি হলো সংসদ সদস্যদের শপথ এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close