রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
হালদায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হালদা নদী থেকে নিখোঁজ এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাব্বির। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মইশকরম গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশের অনুষ্ঠান শেষে সাব্বির ও তার কয়েকজন বন্ধু নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এর আগে ওরশ মেলায় যুবকের দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রাতে নদীপথে ফেরার সময় একটি দল নৌকায় উঠে অপর দলের ওপর হামলা চালায়। হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির নিখোঁজ হন। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানায়, ‘খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার সকালে নদী থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ‘রামদাস মুন্সির হাটে ওরসে যুবকের দুই দলের  মধ্যে কথা-কাটাকাটির পর মধ্য রাতে এক পক্ষ নৌকায় রাউজানে ফিরছিলেন। এসময় নদীতে নৌকায় উঠে অন্য পক্ষ হামলা চালায়। হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। দুই যুবক সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন।’ 

যুবকরা জানায়, ‘তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  হালদা   যুবক   লাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close