শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
জাতীয়
মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেলেন কায়কোবাদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

তিনি কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং ওই আসন থেকে ডাবল হ্যাটট্রিক করা নির্বাচিত জনপ্রতিনিধি।

এদিকে মন্ত্রিপরিষদের শপথ ঘিরে মুরাদনগরে ব্যাপক আলোচনা চলছে। কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাচ্ছেন কায়কোবাদ? ধর্ম নাকি সমাজকল্যাণ নাকি অন্য কোনো মন্ত্রণালয়? মুরাদনগর উপজেলাজুড়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কায়কোবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close