রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস সভায় সভাপতিত্ব করেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার পক্ষে এসআই নাজিমউদ্দীন প্রমূখ। 

এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাথী দাস শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি দিবস উদযাপন নয়, এটি আমাদের জাতিসত্তা, ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসাই একটি জাতির শক্ত ভিত্তি। আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এ দিবসের কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।’

২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গোয়ালন্দ   মাতৃভাষা   প্রস্তুতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close