শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শপথ গ্রহণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ১:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সকালে শপথ না নিলেও দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা।

শপথের আগে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

যদিও এর আগে সকালে শপথ না নেয়ার কথা বলেছিলেন জামায়াতের একজন শীর্ষ নেতা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এই প্রতিক্রিয়া জানান জামায়াতের ওই নেতা। 

কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে।’

এর আগে, শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।  সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিন ধাপে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জামায়াত   শপথ গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close