সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গেই এমপি হিসাবে শপথ নেন রুমিন। ১২টা ২৪ মিনিটে শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন নবনির্বাচিত এমপিরা।

এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ না করেই ১২টা ২৬ মিনিটে শপথকক্ষ থেকে বের হয়ে যেতে দেখা যায় রুমিন ফারহানাকে।

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা। তাদের সঙ্গে সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিতরাও শপথ নিয়েছেন।

এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।

তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সংবিধান   রুমিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close