রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব মানিকগঞ্জের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল।

সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন, ড্যাবের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, ডা. আরিফুর রহমান, ডা. শাহরিয়ার মাহমুদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম তৌহিদুজ্জামান। এছাড়াও জেলার চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বলেন, “জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী বলেন, “এই বিজয় দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয়। আমরা আশা করি, নতুন সরকারের এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির কান্ডারি আফরোজা খানম রিতার হাত ধরে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার ও সেবার মান আরও উন্নত হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ড্যাব   মানিকগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close