শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আজ দুপুর আনুমানিক ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার ঢাকা–দিনাজপুর মহাসড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজু মিয়া (৪৫)। তিনি সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা মুছা ব্যাপারীর ছেলে এবং পেশায় অটোচালক। রাজু মিয়া তিন সন্তানের জনক ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কার্গো লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাজু মিয়ার চালানো অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন আইয়ুব (২৬) নামে এক যুবক। তিনি সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত লরিটি জব্দ করেছে (ঢাকা মেট্রো-ঢ ৮১-০৩৮০) এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   সড়ক দুর্ঘটনা   অটোচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close