শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বান্দরবানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা সদরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরো রমজান মাসজুড়ে এই উদ্যোগ চলবে বলে জানায় জেলা প্রশাসন।

এদিকে রমজানের শুরুতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ জনগণ। বাজারের তুলনায় কম দামে এসব পণ্য পেয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে দেখা গেছে আনন্দ।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, রমজান উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসজুড়ে বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলায় এই পণ্য সরবরাহ চলবে, এতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও সচেতন হবে।

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পেরে ক্রেতারা অনেক উপকৃত হবে বলে জানান জেলা প্রশাসক।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   টিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close