রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সড়কে টায়ার জালানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার বংশীপুর এলাকার ভেটখালী সংযোগ সড়কে এমন ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ৩টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত একটি ককটেল, পোড়া টায়ারসহ সরকার বিরোধী একটি ব্যানার উদ্ধার করে। শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানারে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন অবৈধ দাবি করে বিক্ষোভ কর্মসুচির আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় নৈশপ্রহরী জোমাত আলী জানায়, তারা ৪ সহযোগী রাতে বংশীপুর বাজার এলাকায় দায়িত্বরত ছিলেন। একপর্যায়ে রাত ২টায় ঈশ্বরীপুর সড়ক দিয়ে আসা ৪/৫টি মটর সাইকেলে থাকা লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নি সংযোগ করে। এসময় তারা পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর ভেটখালী দিয়ে সামনের দিকে চলে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানায়, নৈশপ্রহরীরা তাদেরকে বিস্ফোরণের বিষয়টি জানিয়েছে। ৪টি লাঠি, পোড়া টায়ারের অংশ ও ককটেল উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   ককটেল   বিস্ফোরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close