সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বিএনপির ব্যতিক্রমী উৎসব, শেরপুরে ২১২ চারা রোপণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ২১২টি আসনে বিজয় অর্জন করায় বগুড়ার শেরপুরে পালিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি। দেশজুড়ে বিজয় মিছিলের ওপর বিধিনিষেধ থাকায় দলীয় ইশতেহারের সঙ্গে সংগতি রেখে এবং বিজয়ের প্রতীক হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১২টি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন শেরপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর ইসলামিয়া কলেজ, আমইন দাখিল মাদরাসা, তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুসুম্বী ইউনিয়ন পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপস্থিত থেকে বিএনপির এই সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম সবুজ, শামস আরাফাত শিশির, হিমেল, পৌর যুবদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত নেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, আব্দুল বারিক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সহ-সভাপতি নাজমুল আলম আকাশ, বিএনপি নেতা শহীদুল ইসলাম পাশাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচির প্রধান উদ্যোক্তা সামিউল আলম তুষার বলেন, আমরা বিজয়ের আনন্দকে কেবল শ্লোগানে সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষার বার্তায় রূপ দিতে চেয়েছি। দল ২১২টি আসনে জয়লাভ করেছে, তাই আমরা ২১২টি প্রাণ তথা চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আমরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় থাকব।

কর্মসূচি শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও নবযাত্রায় গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close