সংসদের দক্ষিণ প্লাজায় শপথ ও উচ্ছ্বাসে মুখর। নতুন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ সংসদ এলাকায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৩ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রীসভার যাত্রা। আনন্দ-উচ্ছ্বাস করেছে বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। এসময়ে তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হওয়ায় বিএনপির নেতারা আনন্দ-উচ্ছ্বাস করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ ভবনে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শুরু হওয়া এ আয়োজনে দুপুর থেকেই সাধারণ নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। শপথ শেষে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪৮ জন শপথ নেন।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রীসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ, আফরোজা খানম (রিতা), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান জাকারিয়া তাহের, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন এবং শেখ রবিউল আলমসহ অন্যান্যরা।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, নূরুল হক নূরু, ফারজানা শারমিন, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ অন্যরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নতুন মন্ত্রীসভার যাত্রা শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেকে/বি