শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি যাত্রী আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসেন মোহাম্মদ সাদিকুর রহমান শামীম ও সাজেদুর রহমান। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় সার্ভারের স্টপলিস্টে তাদের নাম পাওয়া গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে জানা যায়, তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা বিচারাধীন রয়েছে।

পারিবারিক কলহের জের ধরে উক্ত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আটককৃত আসামিদের বাড়ি সুনামগঞ্জ জেলার হালুয়াগঞ্জ গ্রামে

ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে স্টপলিস্ট যাচাই প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা বা আদালতের নির্দেশনা রয়েছে, তাদের বিদেশ গমন রোধে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশি   যাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close