শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেকের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর সিএমএস হাসপাতাল-এ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ-এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। পরে নিজ বাড়ি গঙ্গাচড়া ইউনিয়নের ধামুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম এবং গঙ্গাচড়া মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

মরহুম কর্পোরাল (অব.) আব্দুল মালেক মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে গঙ্গাচড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close