শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম
এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: প্রতিনিধি

এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: প্রতিনিধি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রিসভার সম্প্রসারণে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় আনন্দের আমেজ ও মিষ্টি বিতরণ হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। নির্বাচনে জয়লাভের পর থেকেই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোর আলোচনা চলছিল। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন ঘটল।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং সাংগঠনিক দক্ষতার জন্য কেন্দ্রীয় পর্যায়ে পরিচিত মুখ। এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও কৃষিখাতে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই। জামালপুর-১ আসনের উন্নয়ন ও দেশের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব।

এদিকে তার মন্ত্রী হওয়াকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এলাকায় চলছে আনন্দের আমেজ। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী ও নদীভাঙনপ্রবণ এই অঞ্চলের সমস্যা সমাধানে এখন কেন্দ্রীয় পর্যায়ে সরাসরি প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে। ফলে অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close