রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামির আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই কারাদণ্ড প্রদান করেন।

নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সুত্রে জানা যায়, স্কুলছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি দিয়ে মোড়ানো এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয়েছে।

মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে আজ মঙ্গলবার তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   আসামি   আমৃত্যু কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close