রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শপথ গ্রহণের পর মহানগর বিএনপি নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে। 

এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। 

বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে রাজশাহীর মানুষ। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। 

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে মন্ত্রীসভার পূর্ণাঙ্গ তালিকায় মিনুর নাম প্রচারের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। 

বিকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাাহাবুদ্দিন চুপ্পু। তাৎক্ষণিকভাবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। 

সাহেব বাজার এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেল। মিনু ভাই মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস।

মিনু মন্ত্রী হওয়ায় নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।

মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীর ঝুলে থাকা অনেক ভূমি সংক্রান্ত জটিলতা এবং চরাঞ্চলের ভূমি সমস্যার স্থায়ী সমাধান হবে বলে অনেকেই আশা প্রকাশ করেন। বিশেষ করে, পদ্মার পাড় ঘেরা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভূমি স্বত্ব সংক্রান্ত যে দাবি ছিল, তা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, ‘মিজানুর রহমান মিনু রাজশাহীর অভিভাবক। তিনি শুধু রাজশাহী জেলাকে নয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দলের যুগ্ম মহাসচিব থাকাকালে তিনি উত্তরাঞ্চলের ১৬ জেলার বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ 

রাজশাহী মহানগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে প্রয়াত এমরান আলী সরকার পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন। এরপর বিভিন্ন সময় রাজশাহী সদর থেকে প্রতিমন্ত্রী করা হলেও এবার মিনুর মতো ত্যাগী নেতাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। 

তাদের প্রত্যাশা, রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে মিজানুর রহমান মিনু কাজ করবেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close