সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মন্ত্রী হলেন ছয় বারের সাংসদ কায়কোবাদ
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আর সেই মন্ত্রী পরিষদে ধর্মমন্ত্রী হলেন কুমিল্লা-৩ মুরাদনগর থেকে নির্বাচিত ছয় বারের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।

এদিকে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী নির্বাচিত হয়েছেন এমন সংবাদে মুরাদনগরজুড়ে বইছে আনন্দের বন্যা।

মুরাদনগরের প্রতিটি গ্রাম গঞ্জের মানুষ মেতে উঠেছে আনন্দে। পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়ে আনন্দ উদযাপন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় আনন্দিত আলেম ওলামারা। তারা মনে করেন ধর্ম মন্ত্রনালয়ে ধার্মিক এবং ইসলামপ্রেমী নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে মন্ত্রী করায় দেশের ইসলাম ও মুসলমানদের জন্য কল্যানকর হবে।

এদিকে ধর্ম মন্ত্রীর ঢাকার বাসভবনের সামনেও নেতাকর্মীদের ভীড় জমে। আনন্দে মিষ্টি বিতরণ করেন তারা।

নবনির্বাচিত এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- আল হামদুলিল্লাহ আমার আল্লাহ  আমাকে সম্মানিত করেছেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। মুরাদনগরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ধর্ম মন্ত্রনালয়ের হক আদায় করে জনগণের সেবা করার সুযোগ করে দেন।

উল্লেখ্য যে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে এবার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

তিনি অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছেন। তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

এর আগে কায়কোবাদ ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬ সালে তিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৮৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close