সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন শরিফুল আলম
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ৯:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মো. শরিফুল আলম বিগত তিনটি নির্বাচনে পরাজিত হয়ে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথ নেন শরিফুল আলম। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এর আগে সকালে মো.শরিফুল আলম তার নিজের ফেসবুক পেইজে 'আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী' পোস্ট দেন। এরপরই তার মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে মো. শরিফুল আলমের মন্ত্রী হওয়ার খবর জানার পর থেকেই দলের সকল স্তরের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। 

শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

জানা যায়, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে চতুর্থ বার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়েন। 

জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সঙ্গে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। 

বিগত সরকারের সময় হামলা-মামলা উপেক্ষা করে কিশোরগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করে নেতা-কর্মীদের পাশে থাকা শরীফুল আলমকে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঘোষণার পর থেকে তার আসনসহ পুরো জেলা জুড়ে বইছে আনন্দের আমেজ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close