শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
জলঢাকায় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও নবীণ বরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত, নবীণ মোরা সুশোভিত’ শ্লোগানে নীলফামারীর জলঢাকা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও নবীণ বরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচীর জেলা সমন্বয়ক আখতারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাফরুহা আক্তার, মীরগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরিদুল হাসান, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক আনিছার রহমান, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী মনিন্দ্রনাথ রায়, নবীণদের মধ্যে রুদ্র, মুফতাহুল জান্নাত মানহা, প্রবীণদের মধ্যে মোকাররম আহমেদ আবিরসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাদিকা আনজুম সুবাহ্। অনুষ্ঠানটি পরিচালনা করেন উর্মিলা রায় ও সাদিয়া সিদ্দিকা। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংঙ্গীত পরিবেশন করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close