শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মাহে রমজানকে স্বাগত জানিয়ে গঙ্গাচড়ায় র‍্যালি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রংপুরের গঙ্গাচড়ায় স্বাগতম র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। 

র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা সভাপতি মো. তাহমিদুর রহমান রতন।

উপজেলা সভাপতি মো. আনিচুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোঃ ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বড়বিল ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মজুদদারি প্রতিরোধ এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রমজানের শিক্ষা অনুসরণ করে নৈতিকতা ও আত্মসংযমের চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close