শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৮ মাস বয়সী মো. সৌরভ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

সৌরভ ওই গ্রামের দিনমজুর মো. শাওন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল সৌরভ। একপর্যায়ে সবার অগোচরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনেরা দ্রুত উদ্ধার করেন।

পরে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণপাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই দিন সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সৌরভকে দাফন করা হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close