রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৫০০ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ইংল্যান্ডের চ্যারেটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়।
শ্রীমঙ্গলে ৪৫০ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়। কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুরের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শহরের পশ্চিম ভাড়াউড়া, মির্জাপুর ইউনিয়ন, দুপুরে হাইল হাওরের উত্তর উত্তরসুরে এবং সন্ধ্যায় শহরের হবিগঞ্জ সড়কস্থ উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ উপহার বিতরণ করা হয়।
এর মধ্যে পশ্চিম ভাড়াউড়া গ্রামে ১৭০ জন, মির্জাপুর এলাকায় ৩০ জন, উত্তর উত্তরসুর গ্রামে ১৫০ জন ও হবিগঞ্জ সড়কে ১০০ জনসহ মোট ৪৫০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ হয়।
সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক মুহিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধু্রী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ, সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আহমদ ও মো. আলফাজ উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।
কমলগঞ্জে পতনঊষার ইউনিয়নের স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুরের উদ্যোগে মির্জাপুর দাখিল মাদ্রাসার হলরুমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী আব্দুল হান্নান চিনু।
যুব সংঘের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুহিত হাসানি, পতনঊষার ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক লুকমান আহমেদ, জুনেদ আহমদ আদনান, বদরুল ইসলাম খান, শিক্ষক রফি আহমদ চৌধুরী, সমাজসেবক ফজলুর রহমান, সাইদুল ইসলাম।
স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুরের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কেকে/এমএ